ব্রেড পিৎজ্জা
- উপকরণ____
- পাউরুটি – ৪ পিস
- ক্যাপসিকাম – ১/২ কাপ কুঁচি (লাল, সবুজ)
- পিঁয়াজ কুঁচি – ১/৪ কাপ
- জেলাপিনো – ২ টি কুঁচি করে নেয়া
- ব্ল্যাক ওলিভ কুঁচি – ৪/৫ টি
- মোজরেলা চিজ কুঁচি – ১/২ কাপ
- পিৎজ্জা সস – ১/২ কাপ
- চিলি সস – ৩ টেবিল চামচ
- শুকনো মরিচ গুঁড়া – ১ চামচ
- ওরিগানো – ২চামচ
- লবন – স্বাদ মতো
প্রণালী
– প্রথমে সসগুলোর সাথে শুকনো মরিচ গুঁড়া মিশিয়ে পাউরুটির উপরে ব্রাশ করতে হবে।
– এবার সব সবজির সাথে সামান্য লবন মিশিয়ে পাউরুটিরর উপর বিছিয়ে দিয়ে উপরে চিজ দিতে হবে। এর উপরে হালাপিনো ও অলিভ দিতে হবে।
– আবার সামান্য চিজ দিতে হবে।
– মাইক্রোওভেন ২৫০ ডিগ্রিতে প্রি-হিট করে ১৫ মিনিট রেখে পরিবেশন করুন।
